আমাদের কথা

বিক্রি বাড়লে হিসাব কঠিন হওয়ার কথা না

তবু হয়। অর্ডার যত বাড়ে, শিট, কল আর কুরিয়ারের হিসাব তত জট পাকায়। এই জটটা খুলতেই আমরা eComAlo বানিয়েছি।

একটা অর্ডার কত হাত ঘুরে টাকা হয়, ভেবে দেখেছেন?

মেসেজে অর্ডার আসে, ম্যানুয়ালি শিটে ওঠে। কেউ কল করে, কেউ প্যাক করে, তারপর কুরিয়ারের প্যানেলে ঢুকে বুকিং। সপ্তাহ শেষে কুরিয়ার এক অঙ্কে টাকা পাঠায়। তখন আর বোঝার উপায় থাকে না, কোন পার্সেলের টাকা এলো আর কোনটার এলো না।

  1. মেসেজ
  2. Excel শিট
  3. কল
  4. প্যাকিং
  5. কুরিয়ার বুকিং
  6. কোন টাকা এলো?

দিনে

10টা অর্ডার

ম্যানুয়ালি চলে যায়।

দিনে

100টা অর্ডার

ভুল হতে শুরু করে।

আর সেই ভুলের দাম দিতে হয় নিজের লাভ থেকে।

তাই eComAlo

পুরো পথটা আমরা এক জায়গায় এনেছি

মালিক, এজেন্ট, প্যাকার, হিসাবরক্ষক, সবাই একই প্যানেলে কাজ করেন। যার যতটুকু দরকার, তিনি ততটুকুই দেখেন। একই কাজ দুবার করতে হয় না, হিসাবও গোছানো থাকে।

একটা প্যানেল, যার যার কাজ
  • মালিকপুরো ব্যবসা আর আসল লাভ
  • কনফার্মেশন এজেন্টকাকে কল করতে হবে
  • প্যাকারকোন পার্সেল প্যাক হবে
  • হিসাবরক্ষককুরিয়ারের টাকা আর খরচ

আমাদের সার্ভার

সার্ভার বিদেশে না, ঢাকায়।

সার্ভারগুলো আমাদের নিজেদের, চলে নিজেদের নেটওয়ার্কে। তাই আপনার ফোন থেকে প্যানেল পর্যন্ত রাস্তাটা ছোট।

  • সার্ভার আমাদের নিজেদেরকারও ক্লাউড থেকে ভাড়া নেওয়া না। কোন সার্ভারে কী চলছে, আমরা নিজেরাই দেখি।
  • BDIX-এ কানেক্ট করাBDIX লাইনে প্যানেলের ডেটা সিঙ্গাপুর ঘুরে আসে না, দেশের ভেতর দিয়েই আসে।
  • অর্ডার আর হিসাব থাকে দেশেঅর্ডার আর টাকার হিসাব থাকে ঢাকায়। কুরিয়ার বা ফেসবুকে যায় যতটুকু লাগে।
বাংলাদেশের মানচিত্র, ঢাকায় আমাদের সার্ভার দেখানো হয়েছে

আমাদের নিয়ম

যেভাবে আমরা বানাই

  1. আপনার ভাষায়

    পুরো প্যানেল বাংলায়, সেলাররা রোজ যে শব্দগুলো বলেন সেগুলোতেই। অফিসের ভাষা না।

  2. কম ক্লিকে

    কনফার্ম, বুকিং, লেবেল প্রিন্টের মতো রোজকার কাজ এক-দুই ক্লিকেই হয়ে যায়।

  3. হিসাবে লুকোচুরি নেই

    কুরিয়ারের সাথে গরমিল থাকলে চোখে পড়ে। লাভ আর হাতে আসা টাকা আলাদা দেখায়।

  4. ছোট শপ, ছোট বিল

    বিল হয় পার্সেলের হিসাবে। শপ বড় হলে তবেই বিল বাড়ে, আগে না।

আপনার শপের গল্পটা আমরা শুনতে চাই।

কীভাবে চলে, কোথায় আটকে যায়, মন খুলে বলুন।

সরাসরি কথা বলুন

+880 1864-461331

WhatsApp-এ কথা বলুন যোগাযোগ করুন
WhatsApp রেজিস্ট্রেশন করুন