কুরিয়ার বুকিং
কপি-পেস্ট ছাড়াই বুকিং, সব পার্সেল একসাথে
অর্ডার বাছুন, কুরিয়ার বাছুন, একটা ক্লিক। Steadfast, Pathao, RedX, Paperfly আর CarryBee-র বুকিং, লেবেল প্রিন্ট আর ট্র্যাকিং, সব এক প্যানেল থেকেই।
- পাঁচ কুরিয়ার, এক প্যানেলবুকিংয়ের জন্য আলাদা লগইন করতে হয় না
- লেবেল একসাথে প্রিন্টবারকোডসহ, একবারে 200টি পর্যন্ত
- ঝামেলার পার্সেল সামনে আসেদেরি, আটকে থাকা আর হারানোর সতর্কতা
চেনা গল্প
বিকালটা চলে যায় একটা একটা করে বুকিংয়ে
অর্ডার কনফার্ম হয়ে গেল। এবার আসল খাটনি, পিকআপের আগেই সব পার্সেল কুরিয়ারে তুলতে হবে।
-
তিন কুরিয়ার, তিন প্যানেল
কোনটা Steadfast-এ যাবে, কোনটা Pathao-তে, কোনটা RedX-এ। প্রতিটায় আলাদা লগইন, আলাদা ফর্ম।
-
একই তথ্য বারবার টাইপ
নাম, নম্বর, ঠিকানা, টাকা। তাড়াহুড়োয় একটা অঙ্ক ভুল হলেই পার্সেল ভুল জায়গায় ঘোরে, নয়তো ভুল টাকা ওঠে।
-
পাঠানোর পরে খবর নেই
কোন পার্সেল কোথায় আটকে আছে, অনেক সময় জানা যায় কাস্টমার রেগে ফোন করলে।
একটা ভুল বুকিংয়ের দাম
- ভুল ঠিকানায় ঘোরা পার্সেল
- ভুল টাকার COD
- দেরিতে ডেলিভারি
- বিরক্ত কাস্টমার
যেভাবে কাজ করে
অর্ডার থেকে লেবেল পর্যন্ত, কয়েক ক্লিকে
-
1
কুরিয়ার কানেক্ট করুন
নিজের কুরিয়ার অ্যাকাউন্ট একবার কানেক্ট করে নিন। চার্জ আগের মতোই থাকবে, কুরিয়ারের টাকাও সরাসরি আপনার কাছে আসবে।
-
2
অর্ডার বাছুন
কনফার্ম হওয়া অর্ডারগুলো একসাথে বাছুন। আগের পার্সেলের হিসাব দেখে কোন এলাকায় কোন কুরিয়ার ভালো, সে পরামর্শও পাবেন।
-
3
একবারে বুক করুন
এক ক্লিকে সব বুকিং শুরু হয়ে যায়। কুরিয়ার কোনোটা না নিলে সেই পার্সেলে "বুকিং হয়নি" দেখাবে, ঠিক করে আবার বুক করে নিলেই হলো।
-
4
লেবেল প্রিন্ট করুন
পার্সেল বেছে লেবেল একসাথে প্রিন্ট করুন। কুরিয়ার এলে লেবেল স্ক্যান করে পার্সেল বুঝিয়ে দিন। চাইলে বুকিংয়ের আগে প্যাকিং ধাপও চালু রাখতে পারেন: প্রোডাক্ট স্ক্যান করে মিলিয়ে নিন, প্যাকেটের ছবি রাখুন।
বুকিংয়ের পরে
পার্সেল আটকে গেলে প্যানেলই আপনাকে জানায়
প্রতিটা পার্সেলের খবর প্যানেলেই আসে। আলাদা করে প্রতিটা কুরিয়ারে ঢুকে খুঁজতে হয় না, ঝামেলার পার্সেলগুলো নিজেই সামনে চলে আসে।
-
দেরি হচ্ছে
সময়মতো পৌঁছাচ্ছে না, এমন পার্সেল আলাদা করে দেখাবে, নোটিফিকেশনও পাবেন। কত দিনে দেরি ধরবে, সেটা আপনি ঠিক করবেন।
-
অনেকদিন কোনো আপডেট নেই
কত সময় খবর না এলে আটকে আছে ধরবে, সেটা আপনি ঠিক করবেন। এমন পার্সেল ড্যাশবোর্ড আর সমস্যার লিস্টে উঠে আসে।
-
হারিয়ে যেতে পারে
নোটিফিকেশন পাবেন। হারিয়ে গেছে ধরলে কুরিয়ারের জন্য ক্লেইমও তৈরি হয়; টাকা দেবে কিনা, সেটা কুরিয়ারের সিদ্ধান্ত।
-
কাস্টমারের ট্র্যাকিং পেজ
আপনার শপের নামে একটা পেজ। কাস্টমার দেখে পার্সেল কোন ধাপে, কত টাকা দিতে হবে। শপে কল করার বাটনও আছে।
Steadfast, Pathao, RedX, Paperfly আর CarryBee, এই পাঁচ কুরিয়ারেই বুকিং করা যায়। পার্সেলের খবর আসে কুরিয়ার থেকে, তাই কোন কুরিয়ার কতটা জানায়, তার ওপরও এটা নির্ভর করে।
আগে আর পরে
বুকিং মাঝের ধাপ, আগে-পরের সবকিছুও এখানেই
-
1
ফ্রড চেক
বুক করার আগে দেখে নিন কোন নম্বরে রিটার্নের ঝুঁকি আছে।
-
2
AI অটো কল
চালু করলে নতুন অর্ডারে AI কল করে কনফার্ম নেয়, আপনি শুধু কনফার্ম অর্ডারগুলো বুক করেন।
-
3
কুরিয়ার বুকিং
একসাথে অনেক পার্সেল বুক করুন, লেবেল প্রিন্ট করুন, খবর রাখুন।
এই পেজ -
4
COD হিসাব মেলানো
ডেলিভারি হলে প্রতিটা পার্সেলের টাকা মিলিয়ে নিন।
কোন কোন কুরিয়ারে বুকিং করা যায়?
Steadfast, Pathao, RedX, Paperfly আর CarryBee-তে। নিজের রাইডার থাকলে তাদের দিয়েও পাঠাতে পারবেন।
স্টেডফাস্ট, পাঠাও আর রেডেক্সে কি একসাথে অনেক পার্সেল বুক করা যায়?
হ্যাঁ। নিজের কুরিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করে একসাথে অনেক পার্সেল বুক করতে পারবেন। লেবেলও একসাথে প্রিন্ট করতে পারবেন, একবারে 200টি পর্যন্ত। চার্জ আগের মতোই থাকবে।
নিজের কুরিয়ার অ্যাকাউন্ট কি রাখতে পারব?
হ্যাঁ, নিজের কুরিয়ার অ্যাকাউন্টই কানেক্ট করবেন। চার্জ আগের মতোই থাকবে, কুরিয়ারের টাকাও সরাসরি আপনার কাছেই আসবে।
কুরিয়ার বুকিংয়ের জন্য আলাদা টাকা লাগে?
না। আমাদের বিল প্রতি পার্সেল ৳ 0.50, মাসে কমপক্ষে ৳ 100। কুরিয়ার চার্জের ওপর আমরা কিছু নিই না। পিকআপের আগে বাতিল করলে সেই পার্সেল বিলে ধরা হয় না, যদি ওই মাসের বিল তখনো তৈরি না হয়ে থাকে। যে পার্সেলের বুকিং হয়নি, সেটাও বিলে আসে না।
বুকিং বাতিল করলে কুরিয়ারেও বাতিল হয়?
কুরিয়ারের হাতে দেওয়ার আগে প্যানেল থেকে বাতিল করতে পারবেন। RedX, Paperfly আর CarryBee-তে বাতিলের খবর কুরিয়ারেও চলে যায়, না হলে আপনাকে জানিয়ে দেবে। Steadfast আর Pathao-তে কুরিয়ারের প্যানেল থেকেও বাতিল করে নিতে হবে।
কোনো পার্সেলের বুকিং না হলে কী হবে?
কুরিয়ার না নিলে সেই পার্সেলে "বুকিং হয়নি" দেখাবে। তথ্য ঠিক করে আবার বুক করে নিন। Pathao, RedX আর CarryBee-তে ডেলিভারি এলাকা লাগে। অর্ডারের থানা না মিললে ওই অর্ডার বুক হবে না, অর্ডারটা খুলে এলাকা বেছে বুক করে নিন।
কোন এলাকায় কোন কুরিয়ার দেব, বুঝব কীভাবে?
আগের পার্সেলের হিসাব দেখে প্যানেল বলে দেয়, কোন এলাকায় কোন কুরিয়ার কত ভালো ডেলিভারি দিচ্ছে। আপনার নিজের তথ্য কম থাকলে সব সেলারের মোট হিসাব দেখায়, সেটাও না থাকলে জানিয়ে দেয় যে যথেষ্ট তথ্য নেই। চাইলে অনেক অর্ডার যার যার এলাকার সেরা কুরিয়ারে ভাগ করে বুক করতে পারবেন, আগে ভাগটা দেখে নেবেন। শেষ সিদ্ধান্ত আপনার।
পার্সেল আটকে গেলে জানব কীভাবে?
দেরি করলে বা হারিয়ে যেতে পারে মনে হলে নোটিফিকেশন পাবেন। অনেকদিন আপডেট না এলে পার্সেলটা ড্যাশবোর্ড আর সমস্যার লিস্টে উঠে আসে। কত সময় খবর না এলে আটকে আছে বা হারাতে পারে ধরবে, সেটাও ঠিক করে দিতে পারবেন।
কাস্টমার কি নিজে পার্সেল দেখতে পারবে?
হ্যাঁ। আপনার শপের নামে একটা ট্র্যাকিং পেজ থাকে। সেখানে পার্সেল কোন ধাপে, কত টাকা দিতে হবে দেখা যায়, শপে কল করার বাটনও থাকে।
রিটার্ন আসা প্রোডাক্টের হিসাব কীভাবে হয়?
প্রতিটা প্রোডাক্ট মিলিয়ে রিটার্ন নেওয়া হয়। ভালোগুলো আবার স্টকে ওঠে, নষ্ট আর হারানোগুলো আলাদা থাকে। পার্সেল দেরি করলে বা হারিয়ে গেলে সতর্কতাও পাবেন।
আজ বিকালের বুকিং, এক ক্লিকেই শেষ।
নিজের কুরিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করুন, আজকের পার্সেলগুলো একসাথে বুক করুন।