AI অটো কল
নতুন অর্ডারে কনফার্মেশন কল, AI নিজেই করে দেয়
কাস্টমার বাংলায় শোনেন নিজের অর্ডারের কথা। 1 চাপলে কনফার্ম, 2 চাপলে বাতিল, অর্ডারও আপডেট হয়ে যায়। এজেন্টকে শুধু বাকি অর্ডারগুলো দেখতে হয়।
দরকার হলে চালু করবেন। কাস্টমার কল ধরলে তবেই খরচ, মিনিট হিসাবে কল ক্রেডিট থেকে কাটে।
- না ধরলে আবার কলকতবার, কত মিনিট পরে, আপনি ঠিক করবেন
- কল যাবে আপনার সময়েযে সময় ঠিক করবেন, তার বাইরে কল যাবে না
- কী বলবে, আপনি লিখবেননাম, টাকা আর শপের নাম নিজেই বসে যায়
চেনা গল্প
অর্ডার জমছে, কল করার লোক নেই
কনফার্ম না করে পাঠালে রিটার্নের ভয়। আর একটা একটা করে কল করতে গেলে দিনটাই চলে যায়।
-
সকালে জমে থাকা লিস্ট
রাতের অর্ডারে কল করতে করতে দুপুর। ততক্ষণে কাস্টমারের মনও বদলে যেতে পারে।
-
একই কথা, বারবার
সারাদিন একই কথা বলতে বলতে এজেন্ট ক্লান্ত। দরকারি অর্ডারে কথা বলার সময় আর থাকে না।
-
না ধরলে কে মনে রাখবে
ব্যস্ত ছিল, ধরেনি, পরে করব ভাবলেন। তারপর আর মনে নেই, অর্ডারটা পড়েই থাকল।
এজেন্টের দিন যেখানে যায়
- একই কথা বারবার
- না ধরা নম্বরে আবার কল
- কে কনফার্ম করল, তার হিসাব
- জমে থাকা লিস্ট
যেভাবে কাজ করে
নিয়ম ঠিক করবেন আপনি, কলটা করবে AI
-
1
চালু করুন
সেটিংস থেকে অটো কল চালু করে কল ক্রেডিট কিনে রাখুন। আগে নিজের নম্বরে টেস্ট কল দিয়ে শুনেও নিতে পারবেন।
-
2
ঠিক করুন কোন অর্ডারে
সব পেন্ডিং অর্ডারে, শুধু সাবধান আর ঝুঁকি বেশি অর্ডারে, নাকি যেগুলো কোনো এজেন্ট ধরেনি। কখন কল যাবে, সেটাও আপনি ঠিক করবেন।
-
3
AI কল করে
অর্ডার আসার যত মিনিট পরে বলবেন, তখন নিজেই বাংলায় কল করে। না ধরলে বা ব্যস্ত থাকলে আপনার ঠিক করা নিয়মে আবার কল করে। এর মধ্যে এজেন্ট কনফার্ম বা বাতিল করলে কল আর যায় না।
-
4
অর্ডার আপডেট হয়
1 চাপলে কনফার্ম, 2 চাপলে বাতিল। চাইলে অর্ডার না বদলে শুধু ফলাফলটা লিখে রাখবে, এজেন্ট পরে সিদ্ধান্ত নেবেন। কলের রেকর্ডিংও প্যানেলে শুনতে পারবেন।
খরচ আর নিয়ন্ত্রণ
খরচ শুধু ধরা কলে, লাগাম আপনার হাতে
AI কল দরকার হলে চালু করবেন। কল ক্রেডিট কিনে রাখুন, যতটুকু ব্যবহার করবেন ততটুকুই কাটবে। মাসের পার্সেলের বিল এর থেকে আলাদা।
-
কোন অর্ডারে খরচ করবেন
চাইলে শুধু সাবধান আর ঝুঁকি বেশি অর্ডারে কল চালান, বাকিগুলো এজেন্ট দেখুক। এজেন্ট আগেই সেরে ফেললে সেই অর্ডারে কল যায় না।
-
কখন থামাবেন
অপেক্ষায় থাকা কল থামাতে পারবেন, অটো কল বন্ধও করে রাখতে পারবেন। চালু থাকলেও কল যায় শুধু আপনার ঠিক করা সময়ে।
-
কল ক্রেডিট শেষ হলে
কমে এলেই জানানো হয়। শেষ হলে অটো কল থেমে যায়, ওই সময়ের অর্ডারগুলো এজেন্ট দেখবেন। ক্রেডিট কিনলে নতুন অর্ডারে আবার কল যায়।
-
উত্তর না এলে
সবাই কল ধরেন না, সবাই বোতামও চাপেন না। ধরলেন কিন্তু চাপলেন না, তখনও মিনিটের খরচ কাটে। অর্ডারটা এজেন্টের জন্য থেকে যায়।
হয়ে যাওয়া কলের টাকা ফেরত হয় না। তবে আমাদের দিকের সমস্যায় কল না গিয়েও ক্রেডিট কাটলে আমাদের জানান, সেটা কল ক্রেডিটে ফেরত দেওয়া হবে।
আগে আর পরে
কল শেষ মানেই কাজ শেষ না, পরের ধাপগুলোও এখানেই
-
1
ফ্রড চেক
স্কোর দেখে চাইলে শুধু সাবধান আর ঝুঁকি বেশি অর্ডারে কল পাঠান।
-
2
AI অটো কল
নতুন অর্ডারে বাংলায় কল, 1 চাপলে কনফার্ম, 2 চাপলে বাতিল।
এই পেজ -
3
কুরিয়ার বুকিং
কনফার্ম হওয়া অর্ডারগুলো পাঁচ কুরিয়ারের যেকোনোটায় একসাথে বুক করুন।
-
4
COD হিসাব মেলানো
ডেলিভারির পরে প্রতিটা পার্সেলের টাকা মিলিয়ে নিন।
AI অটো কল কীভাবে কাজ করে?
নতুন অর্ডার এলে, আপনার ঠিক করা সময় পরে AI নিজেই বাংলায় কল করে অর্ডারের কথা শোনায়। কাস্টমার 1 চাপলে কনফার্ম, 2 চাপলে বাতিল। এজেন্টকে শুধু বাকি অর্ডারগুলো দেখতে হয়। কাস্টমার কল ধরলে তবেই খরচ, মিনিট হিসাবে কল ক্রেডিট থেকে কাটে।
AI কি কাস্টমারের সাথে আলাপ করে?
না। আপনার ঠিক করা কথাটা বাংলায় শোনায়, কাস্টমার বোতাম চেপে উত্তর দেন। কথা বলা দরকার হলে সেই অর্ডার এজেন্ট দেখবেন।
কলের খরচ কীভাবে দিতে হয়?
কল ক্রেডিট কিনে রাখুন, টাকা ব্যালেন্স থেকেও কিনতে পারবেন। কল শেষে যত মিনিট কল চলেছে, তত মিনিটের ক্রেডিট কাটে। মিনিট শুরু হলেই পুরো মিনিট হিসাব হয়, তাই 61 সেকেন্ডের কল মানে 2 মিনিট। মাসের পার্সেলের বিল এর থেকে আলাদা। কল ক্রেডিটের কোনো মেয়াদ নেই।
কাস্টমার কল না ধরলে কী হবে?
খরচ কাটে না, আবার কল যায়। ব্যস্ত থাকলেও তাই। কতবার (5 বার পর্যন্ত) আর কত মিনিট পরে (কমপক্ষে 10 মিনিট), সেটিংসে আপনি ঠিক করবেন। তারপরও না ধরলে অর্ডারটা এজেন্টের জন্য থেকে যায়। কনফার্মেশন সেটিংসে অটো বাতিল চালু করে রাখলে অর্ডারটা বাতিলও হতে পারে।
কল ধরলেন, কিন্তু কিছু চাপলেন না, তখন?
কলটা ধরা হয়েছে, তাই মিনিটের খরচ কাটে। আর আবার কল যায় না। অর্ডারটা পেন্ডিং থেকে যায়, এজেন্ট দেখে নেবেন।
কল ক্রেডিট শেষ হলে কী হবে?
কমে এলেই আপনাকে জানানো হয়। শেষ হলে অটো কল থেমে যায়, ওই সময়ের অর্ডারে পরে আর অটো কল যায় না, এজেন্ট দেখবেন। ক্রেডিট কিনলে নতুন অর্ডারে আবার কল যায়। খরচ কল শেষে কাটে বলে শেষ কলে ক্রেডিট সামান্য মাইনাসে যেতে পারে, পরের বার কিনলে সেটা বাদ যায়।
সব অর্ডারেই কি কল করতে হবে?
না। সব পেন্ডিং অর্ডারে, শুধু সাবধান আর ঝুঁকি বেশি অর্ডারে, নাকি যেগুলো কোনো এজেন্ট ধরেনি, আপনি বেছে নেবেন।
রাতে কি কাস্টমারের কাছে কল যাবে?
কখন কল যাবে আপনিই ঠিক করে দেবেন, শুরুতে সকাল 10টা থেকে রাত 8টা দেওয়া থাকে। সেই সময়ের বাইরে কল যায় না, পরের সময় শুরু হলে যায়।
কলে কী বলা হবে, সেটা বদলানো যায়?
হ্যাঁ। নিজের মতো লিখে নিতে পারবেন, কাস্টমারের নাম, প্রোডাক্ট, টাকা আর শপের নামও জুড়ে দিতে পারবেন। 300 অক্ষর পর্যন্ত লেখা যায়, তবে ছোট রাখাই ভালো, খরচ মিনিটে হয়। সেভ করার আগে নিজের নম্বরে টেস্ট কল দিয়ে শুনে নিন।
কলের রেকর্ডিং শোনা যাবে?
হ্যাঁ। ধরা কলের রেকর্ডিং আর ফলাফল প্যানেলে থাকে। রেকর্ডিং কত দিন রাখবেন সেটিংসে ঠিক করবেন, শুরুতে 30 দিন দেওয়া থাকে, তারপর মুছে যায়। কে শুনতে পারবে, সেটা স্টাফের অনুমতি দিয়ে ঠিক করবেন।
এজেন্ট কি আর লাগবে না?
যে অর্ডারে কথা বলা দরকার, সেখানে এজেন্ট লাগবে। একই কথা বারবার বলার কলগুলো AI সামলায়, যাতে এজেন্ট বাকি অর্ডারগুলোতে সময় দিতে পারেন।
পরের অর্ডারের কলটা AI-কে করতে দিন।
রেজিস্ট্রেশন করে সেটিংস থেকে চালু করুন। কাস্টমার কল ধরলে তবেই খরচ, মিনিট হিসাবে কল ক্রেডিট থেকে কাটে।