আপনার সাইট থেকে আসে
- নতুন অর্ডার, কাস্টমারের নাম, নম্বর আর ঠিকানা
- প্রোডাক্ট, SKU আর দাম। SKU মিললে প্রোডাক্ট নিজেই জুড়ে যায়
- বাতিল হওয়া অর্ডার
প্লাগইন ও কানেকশন
কপি-পেস্ট নেই, এক্সেল নেই। WooCommerce, Shopify, Laravel বা নিজের বানানো সাইট, যেটাই হোক কানেক্ট করুন। কুরিয়ারের ট্র্যাকিং আর অর্ডারের আপডেটও সাইটে ফিরে যাবে।
আপনার সাইট
বেছে নিন, শুধু সেটার ধাপগুলোই দেখবেন।
আমাদের প্লাগইন ইনস্টল করুন, একটা কোড পেস্ট করুন। নতুন অর্ডার এরপর নিজেই চলে আসবে।
প্যানেলের সংযোগ পেজ থেকে প্লাগইনের zip নামান
WordPress-এ প্লাগইন আপলোড করে চালু করুন
প্যানেলের সংযোগ কোড প্লাগইনে পেস্ট করুন
লাগবে: WordPress 6.0+, WooCommerce 8.0+, PHP 7.4+
প্যানেল থেকে কানেক্ট করুনশপের ঠিকানা দিন, Shopify-তে অনুমতি দিন। গত 7 দিনের খোলা অর্ডারও চলে আসবে।
প্যানেলে your-shop.myshopify.com লিখুন
Shopify-তে গিয়ে অনুমতি দিন
ফিরে এলেই কানেকশন চালু
PHP, Node, Python, যেটা দিয়েই সাইট বানানো হোক, সাধারণ REST API দিয়ে অর্ডার পাঠান।
প্যানেলে API key বানান, কোন কাজের অনুমতি দেবেন বেছে নিন
আপনার সাইট থেকে অর্ডার POST করুন
চাইলে ওয়েবহুক দিয়ে আপডেট নিন
Laravel-এ বানানো সাইটের জন্য আলাদা প্যাকেজ আছে। প্যাকেজটা বসিয়ে API key দিলেই অর্ডার পাঠাতে পারবেন।
Composer দিয়ে প্যাকেজটা ইনস্টল করুন
প্যানেল থেকে API key বানিয়ে প্রজেক্টে বসান
এরপর আপনার সাইটের অর্ডার প্যানেলে চলে আসবে
দুই দিকেই চলে
প্লাগইন, API আর ওয়েবহুকের জন্য বাড়তি খরচ নেই। বিল শুধু পার্সেলের, প্রতিটা ৳ 0.50।
একই অর্ডার দুবার এলেও প্যানেলে একটাই তৈরি হয়।
অর্ডার হারায় না, শুধু একবার দেখে নেওয়ার জন্য আলাদা দাগ দেওয়া থাকে।
কানেকশন বন্ধ করলে নতুন অর্ডার আসা থেমে যায়, আগের অর্ডারগুলো থেকে যায়।
ডেভেলপারদের জন্য
প্রতিটা API key একটা শপের, আর শুধু সেই কাজগুলোই করতে পারে যার অনুমতি আপনি দেবেন। একই external_id দুবার এলে আগের অর্ডারটাই ফেরত আসে।
curl -X POST https://api.ecomalo.com/v1/merchant/orders \
-H "Authorization: Bearer YOUR_API_KEY" \
-H "Content-Type: application/json" \
-d '{
"external_id": "1045",
"customer_name": "Nasrin Akter",
"phone": "01700000000",
"address": "House 12, Road 5, Mirpur 10",
"district": "Dhaka",
"delivery_charge": 60,
"items": [
{ "sku": "PANJ-RED-L", "name": "Panjabi", "qty": 1, "unit_price": 1250 }
]
}'
প্রতিটা ওয়েবহুকের হেডারে সময় আর সই আসে। সই মিলিয়ে নিন, 5 মিনিটের বেশি পুরনো কল ফিরিয়ে দিন। 2xx উত্তর দিলে সফল ধরা হয়।
$body = file_get_contents('php://input');
$time = $_SERVER['HTTP_X_ECOMOS_TIMESTAMP'] ?? '';
$sign = $_SERVER['HTTP_X_ECOMOS_SIGNATURE'] ?? '';
$good = 'sha256=' . hash_hmac('sha256', $time . '.' . $body, $secret);
if (abs(time() - (int) $time) > 300 || ! hash_equals($good, $sign)) {
http_response_code(401);
exit;
}
বেস ঠিকানাhttps://api.ecomalo.com/v1
হেডারেAuthorization: Bearer YOUR_API_KEY
/merchant/orders
অর্ডারের তালিকা
orders:read
/merchant/orders/{uid}
একটা অর্ডার
orders:read
/merchant/orders
নতুন অর্ডার
orders:write
/merchant/orders/{uid}/cancel
অর্ডার বাতিল
orders:write
/merchant/products
প্রোডাক্টের তালিকা
products:read
/merchant/stock
স্টক দেখা
stock:read
/merchant/stock/adjust
স্টক বদলানো
stock:write
/merchant/tracking/{code}
পার্সেল ট্র্যাকিং
tracking:read
/merchant/fraud-check?phone=
ফ্রড চেক
fraud:read
orders:readorders:writeproducts:readstock:readstock:writetracking:readfraud:readorder.createdorder.status_changedorder.cancelledparcel.bookedparcel.status_changedparcel.deliveredparcel.returnedstock.changedনা। প্লাগইন, API আর ওয়েবহুক সবার জন্য খোলা। বিল শুধু পার্সেলের, প্রতিটা ৳ 0.50।
Shopify-তে গত 7 দিনের খোলা অর্ডার নিজেই চলে আসে। WooCommerce-এ প্লাগইন থেকে গত 7 দিনের অর্ডার পাঠাতে পারবেন।
SKU একই হলে নিজেই জুড়ে যায়। না মিললে প্যানেলে একবার বেছে দিলেই হয়। প্রোডাক্ট না মিললেও অর্ডার আসে, শুধু একবার দেখে নেওয়ার জন্য আলাদা দাগ থাকে।
হ্যাঁ। প্রতিটা সাইট আলাদা শপে বা একই শপে কানেক্ট করতে পারেন। কোন অর্ডার কোন সাইট থেকে এলো, লিস্টেই দেখা যায়।
API দিয়ে যেকোনো ভাষায় বানানো সাইট কানেক্ট করা যায়। Laravel সাইট হলে আমাদের প্যাকেজও আছে। আপনার ডেভেলপারকে এই পেজটা দেখান, বাকিটা তিনি পারবেন।
হ্যাঁ। Daraz শপ কানেক্ট করলে সেখানকার অর্ডারও প্যানেলে চলে আসবে।
কানেক্ট করতে কয়েক মিনিট লাগে। আটকে গেলে আমরা আছি।