COD হিসাব

COD হিসাব মেলান প্রতিটা পার্সেলে, গরমিল আর লুকিয়ে থাকবে না

কুরিয়ারের পেমেন্ট ফাইলটা আপলোড করুন। প্রতিটা পার্সেলে আপনার হিসাব আর কুরিয়ারের অঙ্ক পাশাপাশি দেখবেন। কোথায় গরমিল, এক নজরেই ধরা পড়বে।

রেজিস্ট্রেশন করুন কীভাবে কাজ করে

কুরিয়ারের টাকা আগের মতোই সরাসরি আপনার কাছে আসবে। সেটআপ ফি নেই।

নমুনা তথ্য, আসল হিসাব না। প্রতিটা পেমেন্টের ভেতরের পার্সেল এভাবে মিলিয়ে দেখায়।

চেনা গল্প

রাত 11টা, ক্যালকুলেটর হাতে, টাকা মিলছে না

কুরিয়ার টাকা পাঠায় এক অঙ্কে। তার ভেতরে কোন পার্সেলের কত, চার্জ কত কাটল, মিলিয়ে দেখার সময় কই?

  • এক অঙ্কে অনেক পার্সেল

    ব্যাংকে বা বিকাশে একসাথে টাকা এলো। এর ভেতরে কোন কোন পার্সেল আছে, কোনটা বাদ গেল, একটা একটা করে ম্যানুয়ালি খুঁজতে হয়।

  • ছোট ছোট গরমিল চোখে পড়ে না

    কোথাও 40 টাকা কম, কোথাও চার্জ একটু বেশি। একটা পার্সেলে গায়ে লাগে না, কিন্তু মাস শেষে সব তো আপনার লাভ থেকেই যায়।

  • ধরলেও প্রমাণ গোছানো কঠিন

    কুরিয়ারকে জানাতে গেলে পার্সেল নম্বর, কত পাওয়ার কথা, কত এলো, সব আলাদা করে লিখে পাঠাতে হয়। তাই অনেক সময় ছেড়েই দেন।

যেখানে টাকা হারায়

  • টাকা কম দেওয়া
  • চার্জ বেশি কাটা
  • ওজন বেশি ধরা
  • ভুল রিটার্ন চার্জ
  • টাকা না দেওয়া

যেভাবে কাজ করে

ফাইল আপলোড করুন, প্রতিটা পার্সেল আমরা মিলিয়ে দেব

  1. 1

    ফাইল নামান

    কুরিয়ারের প্যানেল থেকে পেমেন্ট ফাইলটা নামিয়ে নিন। এক্সেল বা CSV, দুটোই চলে।

  2. 2

    প্যানেলে আপলোড করুন

    আগে প্রথম 10টা লাইন দেখে নিন, কলাম ঠিকমতো চিনেছে কিনা। একই পেমেন্ট দুবার ওঠে না, একই পার্সেল দুবার এলে আলাদা করে দেখায়।

  3. 3

    গরমিল দেখুন

    কম টাকা, চার্জের অমিল আর অচেনা পার্সেল আলাদা হয়ে যায়। ক্লেইম করার আগে একবার মিলিয়ে নিন।

  4. 4

    মিটিয়ে ফেলুন

    টাকা হাতে পেলে হিসাবে তুলুন। গরমিল থাকলে কুরিয়ারের কাছে ক্লেইম করুন, নয়তো লস ধরে বাদ দিন।

নমুনা তথ্য। ফাইল আপলোড করার পরে ফলাফল এভাবে ভাগ হয়ে আসে।

কুরিয়ারের কাছে ক্লেইম

গরমিল যাচাই হলে গুছিয়ে ক্লেইম করুন

আগে দেখে নিন কোন পার্সেলে আসলেই টাকা কম এসেছে। তারপর ক্লেইম শিট নামিয়ে কুরিয়ারকে পাঠান। কোন ক্লেইম কোন ধাপে আছে, প্যানেলেই দেখতে পাবেন।

  • নতুন

    পার্সেল, আপনার হিসাব, কুরিয়ারের কাটা টাকা আর ট্র্যাকিং, সব ক্লেইমের পেজেই দেখা যায়।

  • কুরিয়ারকে জানানো হয়েছে

    ক্লেইম শিট পাঠিয়ে চিহ্ন দিয়ে রাখুন। কবে আবার খোঁজ নিতে হবে, প্যানেলই মনে করিয়ে দেয়।

  • কুরিয়ার মেনে নিয়েছে

    কুরিয়ার মানলেই কাজ শেষ না। টাকা হাতে না আসা পর্যন্ত ক্লেইমটা চোখের সামনেই থাকে।

  • টাকা পেয়েছি

    টাকা কোন অ্যাকাউন্টে এলো বেছে নিন। ফেরত পাওয়া টাকা হিসাবে উঠে যায়।

ক্লেইম মানা বা না মানা কুরিয়ারের ব্যাপার। আমরা হিসাব গুছিয়ে দিই, টাকা ফেরত পাবেন এমন নিশ্চয়তা দিই না।

COD হিসাব নিয়ে প্রশ্ন

উত্তর খুঁজে পাচ্ছেন না? আমাদের জানান।

WhatsApp-এ কথা বলুন
কুরিয়ার টাকা কম দিলে ধরব কীভাবে?

কুরিয়ারের পেমেন্ট ফাইলটা আপলোড করুন। প্রতিটা পার্সেলে আপনার হিসাব আর কুরিয়ারের অঙ্ক পাশাপাশি দেখবেন, গরমিল আলাদা হয়ে যাবে। যাচাই করে কুরিয়ারের কাছে ক্লেইমও করতে পারবেন।

কোন ফাইল আপলোড করতে হবে?

কুরিয়ারের প্যানেল থেকে নামানো পেমেন্ট ফাইলটাই দিন, এক্সেল বা CSV। মেলানোর আগে প্রথম 10টা লাইন দেখে নিতে পারবেন, কলাম ঠিকমতো চিনেছে কিনা। কোনো কলাম না চিনলে আমাদের জানান।

কুরিয়ার বাড়তি চার্জ কাটলে কি নিজে থেকে ধরা পড়বে?

পুরোপুরি না। ফাইলে কুরিয়ার যে চার্জ কেটেছে, সেটা পার্সেলের পাশে দেখা যায়। কিন্তু সব কুরিয়ার বুকিংয়ের সময় চার্জ জানায় না, তাই গরমিলের মধ্যে সাধারণ ডেলিভারি চার্জও থাকতে পারে। প্যানেল নিজে থেকে যে ক্লেইম তোলে, সেগুলোও আগে নিজে মিলিয়ে নিন। আপনি না পাঠালে কুরিয়ারের কাছে কিছুই যায় না।

ক্লেইম করলে কি টাকা ফেরত পাব?

সেটা কুরিয়ারের সিদ্ধান্ত, আমরা নিশ্চয়তা দিতে পারি না। আমরা ক্লেইম শিট গুছিয়ে দিই, আর কোন ক্লেইম কোন ধাপে আছে তার হিসাব রাখি।

কুরিয়ার টাকা একেবারেই না দিলে?

ডেলিভারি হয়েছে কিন্তু টাকা আসেনি, এমন পার্সেলের আলাদা লিস্ট থাকে। কতদিন হলো আর কত টাকা, দুটোই দেখবেন। সেখান থেকেই "টাকা দেয়নি" ক্লেইম করতে পারবেন।

নিজের রাইডারের ক্যাশও কি মেলানো যায়?

হ্যাঁ। ট্রিপ শেষে রাইডারের হিসাব বন্ধ করলে তার ক্যাশও প্রতিটা পার্সেলে মিলিয়ে দেখায়। কম জমা দিলে আলাদা করে দেখাবে।

এই ফিচারের জন্য আলাদা টাকা লাগে?

না। COD হিসাবের জন্য আলাদা প্যাকেজ বা বাড়তি টাকা নেই। বিল হয় প্রতি পার্সেল ৳ 0.50, মাসে কমপক্ষে ৳ 100।

এই মাসের COD হিসাব আজই মিলিয়ে দেখুন।

কুরিয়ার কানেক্ট করুন, পেমেন্ট ফাইল আপলোড করুন। গরমিল থাকলে এক নজরেই দেখবেন।

৳ 0.50প্রতি পার্সেল

  • সেটআপ ফি নেই
  • প্রথম বিল আসবে এক মাস পরে
রেজিস্ট্রেশন করুন খরচ দেখুন
WhatsApp রেজিস্ট্রেশন করুন