সার্ভার-সাইড ট্র্যাকিং

পিক্সেল আটকে গেলেও, ফেসবুক বিক্রির খবর পাবে

কাস্টমারের ফোনে অ্যাড ব্লকার বা প্রাইভেসি সেটিংস থাকলে পিক্সেল অনেক সময় আটকে যায়। বিক্রি হলো, কিন্তু ফেসবুক জানতেই পারল না। সার্ভার-সাইড ট্র্যাকিংয়ে খবরটা আমাদের সার্ভার থেকে সরাসরি ফেসবুকে যায়।

রেজিস্ট্রেশন করুন কীভাবে কাজ করে

এর জন্য আলাদা টাকা লাগে না। লাগবে আপনার Pixel ID আর Conversions API টোকেন।

বোঝানোর জন্য নমুনা ছবি, আসল অর্ডার না। এখানে Purchase যায় অর্ডার আসার সাথে সাথে। কনফার্ম বা ডেলিভারিতে গুনলে Purchase শুধু সার্ভার থেকে যায়।

চেনা গল্প

বিক্রি হচ্ছে, Ads Manager-এ কম দেখায়

পিক্সেল শুধু ব্রাউজার দিয়ে চললে কিছু বিক্রি ফেসবুকের চোখেই পড়ে না। হিসাব ভুল হলে কোন বিজ্ঞাপন চালাবেন আর কোনটা বন্ধ করবেন, সেই সিদ্ধান্তও ভুল হতে পারে।

  • ব্রাউজারে পিক্সেল আটকে যায়

    অ্যাড ব্লকার, প্রাইভেসি সেটিংস বা ধীর নেট। পেজ পুরো খোলার আগেই কাস্টমার চলে গেলেও খবরটা হারিয়ে যেতে পারে।

  • ভালো ক্যাম্পেইনও দুর্বল দেখায়

    যে ক্যাম্পেইন আসলে বিক্রি আনছে, কম হিসাবে সেটাকেই লসের মনে হয়। তখন ভালো ক্যাম্পেইনটাই বন্ধ করে দিতে পারেন।

  • বাতিল অর্ডারও বিক্রি গোনে

    অর্ডার পড়লেই Purchase গেলে পরে বাতিল হওয়া অর্ডারও বিক্রি হিসেবে থেকে যায়। COD ব্যবসায় হিসাবটা তখন ফুলে ওঠে।

ভুল হিসাবের দাম

  • ভালো ক্যাম্পেইন বন্ধ হয়ে যাওয়া
  • দুর্বল ক্যাম্পেইনে টাকা যাওয়া
  • ভুল খবর থেকে ফেসবুকের শেখা
  • আসল লাভ বুঝতে না পারা

যেভাবে কাজ করে

চার ধাপে চালু, কোড লাগে না

  1. 1

    Pixel ID আর টোকেন দিন

    প্যানেলের মার্কেটিং মেনুতে পিক্সেল পেজ আছে। সেখানে Pixel ID দিন, Facebook Events Manager থেকে টোকেন এনে বসান। টোকেন এনক্রিপ্ট করে রাখা হয়, পরে শুধু শেষের 4টা অক্ষর দেখা যায়।

  2. 2

    ঠিক করুন কখন বিক্রি গুনবে

    অর্ডার আসার সাথে সাথে, কনফার্ম হলে, নাকি ডেলিভারি হলে, আপনি বেছে নেবেন। শুরুতে কনফার্ম বাছা থাকে। কনফার্ম বা ডেলিভারি বাছলে তার আগে বাতিল হওয়া অর্ডার বিক্রি হিসেবে যায় না।

  3. 3

    টেস্ট করে নিন

    এক ক্লিকে টেস্ট ইভেন্ট পাঠান, তারপর Events Manager-এ দেখে নিন। টেস্ট ইভেন্ট কোড বসালে সব ইভেন্ট টেস্টে যায়, আসল হিসাবে না। তাই কাজ শেষে কোডটা মুছে দিন।

  4. 4

    ইভেন্ট দেখুন

    কোন ইভেন্ট গেছে, কোনটা অপেক্ষায়, কোনটা যায়নি, প্যানেলেই লিস্ট থাকে। যে ইভেন্ট যায়নি, সেটা 7 দিনের মধ্যে আবার পাঠাতে পারবেন।

নমুনা সেটিংস। প্যানেলের পিক্সেল পেজে এই পছন্দগুলোই থাকে।

ভেতরে যা হয়

একই বিক্রি দুবার গোনা হয় না

আপনার eComAlo শপ বা ল্যান্ডিং পেজে ব্রাউজার আর সার্ভার, দুই দিক থেকে খবর গেলে দুটোতেই একই আইডি থাকে। ফেসবুক সেই আইডি মিলিয়ে একটা বিক্রিই গোনে। তবে নিজের সাইটে ফেসবুকের আলাদা প্লাগইন চললে সেই অর্ডারের টিক তুলে দেবেন, নাহলে একই অর্ডার দুবার যাবে।

  • ফোন নম্বর খোলা লেখায় যায় না

    ফোন, ইমেইল আর নাম ফেসবুকে যায় SHA-256 হ্যাশ করে, খোলা লেখায় না।

  • না গেলে আবার চেষ্টা করে

    সাময়িক সমস্যায় 1, 5, 15 মিনিট আর 1 ঘণ্টা পরে আবার পাঠানোর চেষ্টা হয়।

  • টোকেন নষ্ট হলে জানাবে

    পাঠানো থেমে যায়, মালিকের কাছে নোটিফিকেশন যায়। নতুন টোকেন দিলে 7 দিনের ভেতরের ইভেন্ট আবার যায়।

  • কোন অর্ডার গোনা হবে

    শপ, প্লাগইন আর API-এর অর্ডার শুরু থেকেই যায়। ফোনের অর্ডার চাইলে চালু করবেন। রিসেলার আর পাইকারি অর্ডার যায় না।

সার্ভার-সাইড ট্র্যাকিং শুধু Facebook-এর জন্য। TikTok, GA4 আর Google Tag Manager চলে ব্রাউজারে। ফেসবুক কতটা বিক্রি মেলাবে সেটা তাদের নিয়মে হয়, তাই বিজ্ঞাপনের ফল বাড়ার নিশ্চয়তা আমরা দিই না।

সার্ভার-সাইড ট্র্যাকিং নিয়ে প্রশ্ন

উত্তর খুঁজে পাচ্ছেন না? আমাদের জানান।

WhatsApp-এ কথা বলুন
সার্ভার-সাইড ট্র্যাকিং কী?

পিক্সেল খবর পাঠায় কাস্টমারের ফোন থেকে। সার্ভার-সাইড ট্র্যাকিংয়ে খবরটা যায় আমাদের সার্ভার থেকে, সরাসরি ফেসবুকে। ফেসবুক এটাকে Conversions API বলে।

পিক্সেল তো আছে, এটা আবার লাগবে কেন?

পিক্সেল চলে ব্রাউজারে, তাই অ্যাড ব্লকার বা প্রাইভেসি সেটিংসে আটকে যেতে পারে। আর আপনি যখন অর্ডার কনফার্ম করেন, কাস্টমার তখন পেজে থাকে না, তাই সেই খবর পিক্সেল দিতে পারে না। সার্ভার পারে।

একই বিক্রি দুবার গুনবে না তো?

eComAlo-এর শপ আর ল্যান্ডিং পেজে দুই দিকের ইভেন্টে একই আইডি থাকে। ফেসবুক সেই আইডি দেখে একটা বিক্রিই গোনে। নিজের সাইটে ফেসবুকের আলাদা প্লাগইন থাকলে সেই অর্ডারের টিক তুলে দিন, নাহলে একই অর্ডার দুবার যাবে।

WooCommerce বা Shopify সাইটে চলবে?

চলবে, তবে সেখান থেকে যায় শুধু Purchase, মানে অর্ডারের খবর। পেজ দেখা আর কার্টে রাখার খবর সার্ভার থেকে যায় শুধু eComAlo-এর শপ আর ল্যান্ডিং পেজ থেকে। পিক্সেল পেজ পেতে প্যানেলে অনলাইন শপ ফিচারটা চালু রাখতে হয়।

ফেসবুকে কী তথ্য যায়?

বিক্রির টাকা আর প্রোডাক্টের সাথে কাস্টমারের ফোন, ইমেইল, নাম আর জেলা যায় SHA-256 হ্যাশ করে, খোলা লেখায় না। আইপি ঠিকানা, ব্রাউজারের তথ্য আর ফেসবুকের কুকি খোলাই যায়, যাতে ফেসবুক বিক্রিটা মেলাতে পারে। ফোনের অর্ডারে কাস্টমারের তথ্য বলতে যায় শুধু হ্যাশ করা ফোন নম্বর।

অর্ডার পরে বাতিল বা রিটার্ন হলে?

Purchase একবার চলে গেলে সেটা ফেরত আনা যায় না, বাতিল বা রিটার্নের খবর ফেসবুকে যায় না। রিটার্ন বেশি হলে ডেলিভারি হলে গোনার পছন্দটা ভেবে দেখতে পারেন, তবে ফেসবুক তখন খবরটা পাবে দেরিতে।

কোড জানা লাগবে?

না। Pixel ID আর টোকেন বসিয়ে কখন বিক্রি গুনবে সেটা বেছে নিলেই হয়।

আলাদা টাকা লাগে?

না। ট্র্যাকিংয়ের জন্য আলাদা টাকা নেই। পার্সেলের বিল যেমন চলে তেমনই থাকে, প্রতিটা ৳ 0.50, মাসে কমপক্ষে ৳ 100।

TikTok বা Google-এ চলবে?

TikTok পিক্সেল, GA4 আর Google Tag Manager বসাতে পারবেন, তবে সেগুলো চলে ব্রাউজারে। সার্ভার থেকে পাঠানো এখন শুধু Facebook-এ হয়।

এতে কি বিজ্ঞাপনের ফল বাড়বে?

নিশ্চয়তা দেওয়া যায় না। এটা ফেসবুকের কাছে বিক্রির খবর ঠিকভাবে পৌঁছাতে সাহায্য করে। ফেসবুক কতটা মেলাবে আর বিজ্ঞাপন কেমন চলবে, সেটা আরও অনেক কিছুর ওপর নির্ভর করে।

বিক্রির খবরটা ফেসবুকে ঠিকমতো পাঠান।

Pixel ID আর টোকেন দিন, কখন বিক্রি গুনবে ঠিক করুন। কোনো কোড লাগে না।

৳ 0.50প্রতি পার্সেল

  • সেটআপ ফি নেই
  • প্রথম বিল আসবে এক মাস পরে
রেজিস্ট্রেশন করুন খরচ দেখুন
WhatsApp রেজিস্ট্রেশন করুন