ফ্রড চেক
ফ্রড চেক: পাঠানোর আগেই জেনে নিন কোন অর্ডারে ঝুঁকি আছে
অর্ডারের পাশেই দেখবেন এই নম্বর কুরিয়ারে কতগুলো পার্সেল নিয়েছে, কতগুলো ফিরিয়ে দিয়েছে। ভুয়া অর্ডারে মাল আর চার্জ নষ্ট হওয়ার আগেই ঠিক করুন, পাঠাবেন কিনা।
- পাঁচ কুরিয়ারের ইতিহাসনম্বরটা কত পার্সেল নিল, কত ফেরাল, দেখে নিন
- অন্য শপের রিপোর্টকয়টি শপ রিপোর্ট করেছে, সেটাও দেখবেন
- ঝুঁকি বেশি হলে হোল্ডচালু রাখলে এমন অর্ডার নিজেই হোল্ডে যাবে
চেনা গল্প
অর্ডার দেখতে ঠিকই ছিল, পার্সেলটা ফিরে এলো
ভুয়া অর্ডারের গায়ে তো লেখা থাকে না। ধরা পড়ে তখন, যখন মাল প্যাক হয়ে কুরিয়ার ঘুরে ফিরে এসেছে।
-
রাইডার ফোন করলে অন্য কথা
নাম, নম্বর, ঠিকানা সব ঠিকঠাক ছিল। প্যাক করে পাঠালেন। তারপর রাইডার জানাল, কাস্টমার পার্সেল নেবে না।
-
আগেও ফিরিয়েছে, মনে নেই
এই নম্বরই হয়তো গত মাসে আপনার পার্সেল ফিরিয়ে দিয়েছে। কিন্তু সেটা শিটের কোন লাইনে আছে, কে খুঁজবে?
-
অন্য জায়গার খবর জানার উপায় নেই
আপনার কাছে কাস্টমারটা নতুন। অন্য শপের পার্সেল সে নিয়েছে না ফিরিয়েছে, নিজের শিট দেখে তো বোঝার উপায় নেই।
একটা রিটার্ন পার্সেলে যা যায়
- কুরিয়ারের চার্জ
- প্যাকিংয়ের খরচ
- কয়েকদিন আটকে থাকা মাল
- এজেন্ট আর আপনার সময়
যেভাবে কাজ করে
অর্ডার এলেই স্কোর, আলাদা কোথাও যেতে হয় না
-
1
অর্ডার আসে
ওয়েবসাইট, অনলাইন শপ বা ফোন, যেখান থেকেই আসুক, নম্বরটা নিজেই যাচাই হয়ে যায়।
-
2
ইতিহাস মিলিয়ে দেখে
পাঁচ কুরিয়ারের ইতিহাস, আপনার শপে এই নম্বরের ডেলিভারি আর রিটার্ন, কয়টি শপ রিপোর্ট করেছে, সব মিলিয়ে একটা স্কোর হয়।
-
3
আপনি ঠিক করেন
সাবধান দেখালে আগে কল করে নিন। ঝুঁকি বেশি হলে হোল্ডে রাখুন বা বাতিল করুন। সেটিংসে চালু করে রাখলে এমন অর্ডার নিজেই হোল্ডে চলে যাবে।
-
4
ভুয়া অর্ডার ধরা পড়লে আটকান
ভুয়া অর্ডার বাতিল করার সময় নম্বরটা রিপোর্ট করুন, দরকার হলে নম্বর বা আইপি ব্লকও করুন। ডুপ্লিকেট অর্ডারও আলাদা করে চোখে পড়বে।
স্কোরের মানে
স্কোর ইঙ্গিত দেয়, সিদ্ধান্ত আপনার
কোনো ফ্রড চেকই সব ভুয়া অর্ডার ধরতে পারে না, আর স্কোর কম মানেই কাস্টমার খারাপ না। স্কোর শুধু আগে থেকে সাবধান করে দেয়।
-
নিরাপদ
80% বা তার বেশিএই নম্বর বেশিরভাগ পার্সেলই নিয়েছে। তবু এটা নিশ্চয়তা না।
-
সাবধান
50% থেকে 79%রিটার্নও কম না। পাঠানোর আগে একবার কল করে নিন।
-
ঝুঁকি বেশি
50%-এর নিচেরিটার্ন বা রিপোর্ট বেশি। হোল্ডে রেখে যাচাই করে নিন।
-
কোনো রেকর্ড নেই
স্কোর নেইনতুন নম্বর হতে পারে। এর মানে ভালোও না, খারাপও না।
অন্য শপ শুধু দেখে কয়টি শপ রিপোর্ট করেছে। আপনার শপের নাম, অর্ডার বা কাস্টমারের ঠিকানা দেখে না।
এরপর কী
ফ্রড চেক দিয়ে শুরু, তারপর বাকিটা
-
1
ফ্রড চেক
নম্বরের ইতিহাস আর স্কোর দেখে ঠিক করুন পাঠাবেন কিনা।
এই পেজ -
2
AI অটো কল
চাইলে শুধু সাবধান আর ঝুঁকি বেশি অর্ডারে AI কল করে কনফার্ম নেবে।
-
3
কুরিয়ার বুকিং
যাচাই করা অর্ডারগুলো পাঁচ কুরিয়ারের যেকোনোটায় একসাথে বুক করুন।
-
4
COD হিসাব মেলানো
ডেলিভারির পরে প্রতিটা পার্সেলের টাকা মিলিয়ে নিন।
ফ্রড চেকে কি টাকা লাগে?
না। অর্ডারে ফ্রড চেকের জন্য আলাদা টাকা লাগে না। বিল হয় পার্সেলের ওপর: প্রতিটা ৳ 0.50, মাসে কমপক্ষে ৳ 100।
ফ্রড স্কোর কীভাবে হিসাব হয়?
মূল হিসাবটা ডেলিভারি আর রিটার্নের: পাঁচ কুরিয়ারের ইতিহাস, আপনার শপে এই নম্বরের হিসাব, আর অন্য শপের নিজের রাইডারে পাঠানো অর্ডার। আপনার শপের হিসাবের ওজন বেশি। অন্য শপ বা কুরিয়ারের রিপোর্ট থাকলে স্কোর কমে। 80% বা তার বেশি নিরাপদ, 50% থেকে 79% সাবধান, 50%-এর নিচে ঝুঁকি বেশি। পার্সেল খুব কম হলে স্কোর বেশি হলেও সাবধান দেখাবে। আর আপনি নিজে রিপোর্ট করলে আপনার শপে নম্বরটা ঝুঁকি বেশিই দেখাবে।
স্কোর কি সবসময় ঠিক বলে?
না, এটা কোনো নিশ্চয়তা না। স্কোর আগের ইতিহাস দেখে ঝুঁকির ইঙ্গিত দেয়। ভালো স্কোরের নম্বরও পার্সেল ফিরিয়ে দিতে পারে, কম স্কোরের কাস্টমারও পার্সেল নিতে পারে। শেষ সিদ্ধান্ত আপনার।
ঝুঁকি বেশি দেখালে অর্ডার কি বাতিল হয়ে যায়?
না, স্কোর দেখে কোনো অর্ডার বাতিল হয় না। সেটিংসে অটো হোল্ড চালু করলে পেন্ডিং অর্ডার ঝুঁকি বেশি হলে হোল্ডে যাবে, এটুকুই। শুরুতে এটা বন্ধ থাকে। কনফার্ম করবেন না বাতিল, সেটা আপনিই ঠিক করবেন।
নতুন নম্বরের ইতিহাস না থাকলে কী দেখাবে?
কোনো ইতিহাস না পেলে "কোনো রেকর্ড নেই" দেখাবে। এর মানে নম্বরটা ভালোও না, খারাপও না। দরকার হলে কল করে যাচাই করে নিন। কুরিয়ারের তথ্য ঠিকমতো না এলেও এমন দেখাতে পারে, তখন একটু পরে "আবার চেক করুন" ক্লিক করুন।
ভুয়া অর্ডার করা নম্বর আটকাব কীভাবে?
অর্ডার সুরক্ষা পেজ থেকে নম্বর বা আইপি ব্লক করুন। প্যানেলের অনলাইন শপে ওই নম্বর আর অর্ডার করতে পারবে না। WooCommerce-এর মতো বাইরের সাইটে যে অর্ডার আগেই হয়ে গেছে, সেটা প্যানেলে এসে হোল্ডে চলে যাবে। ব্লক শুধু আপনার শপেই খাটে। ভুয়া অর্ডার বাতিলের সময় রিপোর্টও করতে পারেন।
রিপোর্ট করলে অন্য শপ কি আমার নাম দেখবে?
না। অন্য শপ শুধু দেখে কয়টি শপ রিপোর্ট করেছে, আপনার নাম দেখে না। একটা শপ একবারই গোনা হয়। রিপোর্ট 180 দিন পর্যন্ত স্কোরে থাকে, আর ভুল হলে নিজেই তুলে নিতে পারবেন।
আমার শপের হিসাব কি অন্য শপের স্কোরে যায়?
কিছুটা যায়, নাম ছাড়া। নিজের রাইডার বা পাঁচ কুরিয়ারের বাইরে অন্য কুরিয়ারে পাঠানো অর্ডার ডেলিভারি হলো না ফিরে এলো, সেই সংখ্যা আর আপনার রিপোর্ট অন্য শপের স্কোরে যোগ হয়। আপনার শপের নাম, অর্ডার বা কাস্টমারের ঠিকানা কেউ দেখে না।
Paperfly আর CarryBee-এর ইতিহাসও কি দেখা যায়?
হ্যাঁ, ফ্রড স্কোরে পাঁচ কুরিয়ারের ইতিহাসই ধরা হয়। এই দুই কুরিয়ারে বুকিংও করতে পারবেন। তবে কোনো কুরিয়ার কখনো শুধু সফলতার হার দেয়, পার্সেলের সংখ্যা দেয় না। তখন সেই ঘরে "সংখ্যা দেখায়নি" লেখা থাকে।
পার্সেল ফেরার আগেই ঝুঁকিটা জেনে নিন।
রেজিস্ট্রেশন করুন, পরের অর্ডার থেকেই স্কোর দেখুন। ফ্রড চেকের জন্য আলাদা টাকা লাগে না।