এই পেজে যা আছে
এই পলিসি কার জন্য
eComAlo (ecomalo.com আর এর সব সাব-ডোমেইন, মোবাইল অ্যাপ আর প্লাগইন) ব্যবহার করলে এই পলিসি খাটে। এখানে "আমরা" মানে eComAlo, "আপনি" মানে যিনি অ্যাকাউন্ট খুলে ব্যবসা চালান, আর "কাস্টমার" মানে আপনার কাছ থেকে যিনি কেনেন।
আমরা কোন তথ্য রাখি
- অ্যাকাউন্টের তথ্য: নাম, মোবাইল নম্বর, ইমেইল, শপের নাম আর ঠিকানা।
- আপনার ব্যবসার তথ্য: অর্ডার, প্রোডাক্ট, স্টক, কুরিয়ার বুকিং, টাকার হিসাব, যা আপনি বা আপনার স্টাফ প্যানেলে রাখেন।
- আপনার কাস্টমারের তথ্য: নাম, নম্বর, ঠিকানা আর অর্ডারের ইতিহাস, যা আপনি বা আপনার সাইট পাঠায়।
- সংযোগের তথ্য: কুরিয়ার, Shopify, WooCommerce, ফেসবুকের মতো সেবার API কী আর টোকেন, এনক্রিপ্ট করে রাখা।
- ব্যবহারের তথ্য: লগইনের সময়, IP ঠিকানা, ব্রাউজার আর কে কোন কাজ করেছে তার হিসাব।
- পেমেন্টের তথ্য: কত টাকা, কবে, কোন মাধ্যমে। কার্ডের নম্বর বা বিকাশের পিন আমরা কখনো দেখি না, রাখিও না।
তথ্য কেন ব্যবহার করি
- প্যানেল চালানো: অর্ডার দেখানো, কুরিয়ারে বুকিং, এসএমএস আর কল পাঠানো, হিসাব মেলানো।
- ফ্রড চেক: কোন নম্বরে আগে কতবার ডেলিভারি আর ফেরত হয়েছে, তার স্কোর বানানো।
- বিল করা, পেমেন্ট নেওয়া আর রসিদ পাঠানো।
- অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা, ভুয়া ব্যবহার আটকানো।
- সাপোর্ট দেওয়া আর সেবা নিয়ে জরুরি খবর জানানো।
আপনার কাস্টমারের তথ্য
আপনার কাস্টমারের তথ্যের মালিক আপনি। আমরা শুধু আপনার হয়ে সেটা রাখি আর আপনার কাজে ব্যবহার করি। আমরা কখনো আপনার কাস্টমারকে নিজেদের বিজ্ঞাপন পাঠাই না, তথ্য বিক্রি করি না।
ফ্রড চেকের জন্য একটা নম্বরের ডেলিভারি আর ফেরতের সংখ্যা সব শপের হিসাব মিলিয়ে বের করা হয়। অন্য শপ শুধু সেই সংখ্যা আর স্কোর দেখে, আপনার শপের নাম, অর্ডার বা কাস্টমারের ঠিকানা দেখে না।
কার সাথে তথ্য শেয়ার হয়
শুধু কাজটা করতে যতটুকু লাগে, ততটুকু:
- কুরিয়ার (Steadfast, Pathao, RedX ইত্যাদি): পার্সেল বুক করতে কাস্টমারের নাম, নম্বর, ঠিকানা আর টাকার পরিমাণ।
- এসএমএস আর কলের সেবাদাতা: যে নম্বরে মেসেজ বা কল যাবে, আর তার লেখা।
- পেমেন্ট গেটওয়ে (SSLCommerz, বিকাশ ইত্যাদি): বিল পরিশোধের জন্য।
- আইন অনুযায়ী সরকারি কর্তৃপক্ষ চাইলে, যতটুকু আইনে বাধ্য ততটুকু।
তথ্য কীভাবে সুরক্ষিত থাকে
- সব যোগাযোগ HTTPS দিয়ে এনক্রিপ্ট করা।
- পাসওয়ার্ড হ্যাশ করে রাখা, আমরাও দেখতে পারি না।
- কুরিয়ার, পেমেন্ট আর অন্য সেবার API কী এনক্রিপ্ট করে রাখা।
- স্টাফ শুধু নিজের রোলের অনুমতির তথ্য দেখে; কে কী বদলেছে তার হিসাব থাকে।
- নিয়মিত ব্যাকআপ রাখা হয়।
কুকি
লগইন ধরে রাখা আর ফর্ম সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় কুকি ব্যবহার হয়। এই ওয়েবসাইটে ভিজিটর গোনার জন্য Google Analytics বা Facebook Pixel চালু থাকতে পারে। ব্রাউজার থেকে কুকি বন্ধ করা যায়, তবে তখন লগইন কাজ নাও করতে পারে।
তথ্য কতদিন রাখি
অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত আপনার তথ্য থাকে। অ্যাকাউন্ট বন্ধ করলে 90 দিনের মধ্যে ব্যবসার তথ্য মুছে ফেলা হয়। বিল আর পেমেন্টের হিসাব আইন অনুযায়ী যতদিন রাখতে হয়, ততদিন থাকে।
আপনার অধিকার
- নিজের তথ্য দেখা আর ভুল থাকলে ঠিক করা।
- অর্ডার, কাস্টমার আর প্রোডাক্টের তথ্য এক্সেল ফাইলে নামিয়ে নেওয়া।
- অ্যাকাউন্ট বন্ধ করে তথ্য মুছে ফেলতে বলা।
- ফেসবুক বা অন্য সংযোগ যেকোনো সময় বিচ্ছিন্ন করা।
শিশুদের তথ্য
eComAlo ব্যবসার জন্য। 18 বছরের কম বয়সী কারো অ্যাকাউন্ট খোলার কথা না, আর আমরা জেনেশুনে শিশুদের তথ্য রাখি না।
পলিসি বদলালে
বড় কোনো বদল হলে প্যানেলে আর এসএমএস বা ইমেইলে জানানো হবে। বদলের পরেও ব্যবহার চালিয়ে গেলে নতুন পলিসি মেনে নেওয়া ধরা হবে।
প্রশ্ন থাকলে
এই পেজের কিছু নিয়ে জানতে চাইলে আমাদের জানান।