এই পেজে যা আছে
মাসের বিল
বিল হয় আগের মাসে যতটা ব্যবহার করেছেন সেই হিসাবে, তাই পরিশোধ করা বিল সাধারণত ফেরত হয় না। তবে বিলে ভুল থাকলে, যেমন পিকআপের আগে বাতিল হওয়া পার্সেল ধরা হলে, ভুলের অংশটুকু ফেরত বা পরের বিলে বাদ দেওয়া হয়।
ভুল বা দুবার পেমেন্ট
একই বিল দুবার দিলে, বা বিলের চেয়ে বেশি টাকা কাটলে, বাড়তি টাকা পুরোটা ফেরত দেওয়া হয়।
ক্রেডিট আর ব্যালেন্স (এসএমএস, কল, AI)
- কেনা ক্রেডিট আর রিচার্জ করা ব্যালেন্সের মেয়াদ নেই, অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত থাকে।
- অ্যাকাউন্ট বন্ধ করলে যে ক্রেডিট বা ব্যালেন্স ব্যবহার হয়নি, চাইলে তার টাকা ফেরত পাবেন। পেমেন্ট গেটওয়ের চার্জ বাদ যাবে।
- পাঠানো এসএমএস বা হয়ে যাওয়া কলের টাকা ফেরত হয় না।
- এসএমএস শেষ পর্যন্ত না গেলে কাটা ক্রেডিট নিজেই ফেরত আসে। আমাদের দিকের সমস্যায় কল না গিয়েও ক্রেডিট কাটলে আমাদের জানান, সেটা কল ক্রেডিটে ফেরত দেওয়া হবে।
যা ফেরত হয় না
- আগের মাসগুলোতে ব্যবহার করা সেবার বিল।
- ফ্রি বা অফারে পাওয়া ক্রেডিট বা ব্যালেন্স।
- শর্ত ভাঙার কারণে বন্ধ হওয়া অ্যাকাউন্টের বিল।
- কুরিয়ার, এসএমএস বা অন্য প্রতিষ্ঠানকে আপনি সরাসরি যে টাকা দেন; সেটা তাদের নিয়মে চলে।
কীভাবে চাইবেন
- পেমেন্টের 30 দিনের মধ্যে প্যানেলের সাপোর্ট টিকেট, ইমেইল বা যোগাযোগ পেজ দিয়ে আমাদের জানান।
- অ্যাকাউন্টের মোবাইল নম্বর, পেমেন্টের তারিখ, টাকার পরিমাণ আর ট্রানজেকশন আইডি দিন।
- আমরা 3 কার্যদিবসের মধ্যে উত্তর দিই।
কতদিনে টাকা পাবেন
রিফান্ড অনুমোদন হলে যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন, সেখানেই টাকা ফেরত যায়। বিকাশ, নগদের মতো মোবাইল ব্যাংকিংয়ে সাধারণত 3 থেকে 7 কার্যদিবস, কার্ড বা ব্যাংকে 7 থেকে 10 কার্যদিবস লাগে। ব্যাংক বা গেটওয়ের কারণে কখনো একটু বেশি সময় লাগতে পারে।
প্রশ্ন থাকলে
এই পেজের কিছু নিয়ে জানতে চাইলে আমাদের জানান।