খরচ
পার্সেল প্রতি আট আনা, প্যাকেজের ঝামেলা নেই
মাসে যতগুলো পার্সেল পাঠাবেন, বিল শুধু ততগুলোর। কোনো ফিচার প্যাকেজে আটকানো নেই, যেটা দরকার চালু করে নিলেই হলো।
- ৳ 0.50প্রতি পার্সেল
- ৳ 100মাসে কমপক্ষে
- ৳ 0সেটআপ ফি
প্রথম বিল আসবে এক মাস পরে।
কোনটা গোনা হয়
কোন পার্সেলে বিল হয়, কোনটায় না
মাস শেষে বিল দেখে অবাক হওয়ার কিছু নেই। হিসাবটা আগেই জেনে নিন।
বিলে ধরা হয়
- কুরিয়ারে বুক করা পার্সেলপ্যানেল থেকে যেকোনো কুরিয়ারে বুক করলে।
- নিজের রাইডারের পার্সেলকুরিয়ারের পার্সেলের মতোই গোনা হয়।
- ট্র্যাক করতে আনা পার্সেলবাইরে বুক করে প্যানেলে এনে ট্র্যাক করলে।
- রিটার্ন আসা পার্সেলবুক হলেই গোনা হয়, ডেলিভারি হোক বা ফিরে আসুক।
বিলে ধরা হয় না
- পিকআপের আগে বাতিল করা পার্সেলযদি ওই মাসের বিল তখনো তৈরি না হয়ে থাকে।
- যে পার্সেলের বুকিং হয়নিকুরিয়ার না নিলে সেটা বিলে আসে না।
- পার্সেল না হওয়া অর্ডারঅর্ডার এলো কিন্তু পাঠালেন না, তাতে বিল নেই।
- একই পার্সেল দ্বিতীয়বারএকটা পার্সেল একবারই গোনা হয়।
কোন কোন পার্সেল গোনা হলো, প্যানেলের পার্সেলের হিসাব পেজে দেখতে পাবেন, CSV-তেও নামাতে পারবেন। বিল হয় এই লিস্ট থেকেই।
আলাদা টাকা নেই
এগুলোর জন্য বাড়তি টাকা লাগে না
সবই পার্সেলের বিলের ভেতরে। কোনো ফিচারের জন্য আলাদা প্যাকেজ কিনতে হয় না।
-
সেটআপ
রেজিস্ট্রেশন আর সেটআপে কোনো ফি নেই।
-
ফ্রড চেক
অর্ডারের পাশেই স্কোর। চেকের জন্য টাকা কাটে না।
-
কুরিয়ার বুকিং
কুরিয়ারের চার্জের ওপর আমরা কিছু নিই না।
-
COD হিসাব
প্রতিটা পার্সেলের টাকা মিলিয়ে নিন, ফি নেই।
-
অনলাইন শপ
নিজের শপ চালান, শপের জন্য আলাদা ভাড়া নেই।
-
ল্যান্ডিং পেজ
যতগুলো দরকার বানান, পেজ বাড়লে বিল বাড়ে না।
-
সার্ভার-সাইড ট্র্যাকিং
বিক্রির খবর সরাসরি সার্ভার থেকে ফেসবুকে যায়, ফি নেই।
-
স্টাফ আর শপ বাড়ানো
যতজন স্টাফ, যতগুলো শপ, আলাদা ফি নেই।
ব্যবহার করলে তবেই
এসএমএস আর কলের খরচ আলাদা, দামটা এখানেই
এগুলো ছাড়াও প্যানেল চলে। লাগলে কিনে রাখুন, যতটুকু ব্যবহার করবেন ততটুকুই কাটবে। কোনো মাসিক ফি নেই।
ক্রেডিটের মেয়াদ নেই, টাকা ব্যালেন্স থেকেও কিনতে পারবেন। কোনোটা না লাগলে বন্ধ করে রাখুন।
-
এসএমএস
৳ 0.35প্রতি ক্রেডিট
বাংলায় 70 অক্ষর পর্যন্ত 1 ক্রেডিট, লম্বা হলে প্রতি 67 অক্ষরে 1 ক্রেডিট। একবারে কমপক্ষে 100 ক্রেডিট কিনতে হয়।
-
AI অটো কল
৳ 2.50প্রতি মিনিট
কাস্টমার কল ধরলে তবেই খরচ। মিনিট শুরু হলেই পুরো মিনিট ধরা হয়। কাটে কল ক্রেডিট থেকে।
AI অটো কলের নিয়ম দেখুন -
কল সেন্টার
৳ 1প্রতি মিনিট
প্যানেল থেকে কাস্টমারকে কল করুন। ধরলে তবেই খরচ। কল ক্রেডিট প্রতিটা ৳ 1, একবারে কমপক্ষে 50 ক্রেডিট।
-
আলো AI
উত্তর অনুযায়ীটাকা ব্যালেন্স থেকে
প্যানেলের AI সহকারী। উত্তর যত লম্বা, খরচ তত। প্রতিটা উত্তরের পরে টাকা ব্যালেন্স থেকে কাটে।
বিল যেভাবে আসে
আগে কাজ, বিল এক মাস পরে
-
আজ
রেজিস্ট্রেশন করুন
কোনো টাকা লাগে না। সেটআপ করে কাজ শুরু করে দিন।
-
এক মাস পরে
প্রথম বিল আসে
ওই এক মাসের পার্সেলের হিসাবে। কমপক্ষে ৳ 100, পার্সেল না গেলেও।
-
7 দিনের মধ্যে
বিল দিয়ে দিন
প্যানেল থেকে অনলাইনে, অথবা টাকা ব্যালেন্স থেকে। চাইলে অটো পে চালু রাখুন।
-
দেরি হলে
আরও 7 দিন সময়
এরপর অ্যাকাউন্ট সাময়িক বন্ধ হয়। তথ্য মুছে যায় না, বিল দিলেই আবার চালু।
প্রথম বিল কবে আসে?
রেজিস্ট্রেশনের এক মাস পরে। এরপর প্রতি মাসে একই তারিখে বিল হয়।
কোনো মাসে পার্সেল কম গেলে?
পার্সেলের হিসাবে বিল ৳ 100-এর কম হলে সেই মাসে ৳ 100 বিল হবে। একটা পার্সেল না গেলেও ৳ 100 বিল হয়।
রিটার্ন আসা পার্সেলেও কি বিল হয়?
হ্যাঁ। বিল গোনা হয় পার্সেল বুক হওয়ার সময়। পরে সেটা ডেলিভারি হোক বা রিটার্ন আসুক, একবারই গোনা হয়।
বাতিল হওয়া পার্সেলেও টাকা লাগে?
কুরিয়ার পিকআপের আগে বাতিল করলে লাগে না, যদি যে মাসে বুক করেছেন সেই মাসের বিল তখনো তৈরি না হয়ে থাকে। বিল হয়ে যাওয়ার পরে বাতিল করলে পার্সেলটা ওই বিলেই থেকে যায়।
নিজের রাইডার দিয়ে পাঠালেও কি বিল হয়?
হ্যাঁ। প্যানেল থেকে রাইডারকে দেওয়া পার্সেলও কুরিয়ারের পার্সেলের মতোই গোনা হয়, প্রতিটা ৳ 0.50।
শুরু করতে কি টাকা লাগে?
না। সেটআপ ফি নেই। প্রথম বিল আসবে এক মাস পরে।
আরও প্রশ্ন দেখুন
স্টাফ বা শপ বাড়ালে বিল বাড়বে?
না। স্টাফ বা শপের জন্য আলাদা ফি নেই। বিল হয় শুধু পার্সেলের হিসাবে।
আলাদা ফিচার চালু করলে বাড়তি টাকা লাগে?
না। আলাদা প্যাকেজ নেই, কোনো ফিচারের জন্য বাড়তি টাকাও নেই। শুধু এসএমএস, কল আর আলো AI যতটুকু ব্যবহার করবেন, ততটুকুর খরচ।
এসএমএস, কল আর AI-এর খরচ কীভাবে দিতে হয়?
এসএমএসের জন্য এসএমএস ক্রেডিট, কলের জন্য কল ক্রেডিট কিনে রাখুন, টাকা ব্যালেন্স থেকেও কিনতে পারবেন। আলো AI-এর খরচ কাটে টাকা ব্যালেন্স থেকে। যতটুকু ব্যবহার করবেন ততটুকুই কাটবে।
বিল কীভাবে দেব?
প্যানেলের বিল পেজ থেকে অনলাইনে, অথবা টাকা ব্যালেন্স থেকে। চাইলে অটো পে চালু রাখুন, ব্যালেন্সে পুরো বিলের টাকা থাকলে বিল নিজেই শোধ হয়ে যাবে।
বিল দিতে দেরি হলে কী হবে?
বিল আসার পরে 7 দিন সময় পাবেন, তারপর আরও 7 দিন। তখনো না দিলে অ্যাকাউন্ট সাময়িক বন্ধ হয়। আপনার তথ্য মুছে যায় না, বকেয়া বিল দিলেই আবার চালু হয়ে যায়।
মাঝপথে বন্ধ করতে চাইলে?
যেকোনো সময় অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। সেই সময় পর্যন্ত ব্যবহারের বিল দিতে হবে।
পরে দাম বদলাবে না তো?
বদলালে অন্তত 30 দিন আগে জানানো হবে। সর্বশেষ দাম সবসময় এই পেজেই থাকে।
কুরিয়ার চার্জের ওপর কি আপনারা কিছু নেন?
না। আপনার নিজের কুরিয়ার অ্যাকাউন্টের চার্জই থাকে। আমরা এর ওপর কিছু নিই না।
হিসাব তো দেখলেন। এবার চালিয়ে দেখুন।
রেজিস্ট্রেশন করুন, কুরিয়ার কানেক্ট করুন, আজকের পার্সেল দিয়েই শুরু করুন।